২৭ মে স্পেসএক্সের ক্রু মিশন

২৪ মে, ২০২০ ০৪:৪৯  
যুক্তরাষ্ট্রের মাটি থেকে নাসার মহাকাশচারীদের আন্তর্জাতিক স্পেস স্টেশনের ইতিহাসিক যাত্রার সময় এসে গেছে। করোনাভাইরাস মহামারি চলাকালীন আগামী ২৭ মে সংস্থাটির হিউম্যান স্পেসফ্লাইট শুরু হবে। খবর এনগ্যাজেট। ২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রাম শেষ হবার পর এটি হবে যুক্তরাষ্ট্রের মাটি থেকে প্রথম কোনো নভোচারীর আইএসএসে যাত্রা। ইলন মাস্কের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীপৃষ্ঠ থেকে উড়াল দেবেন তারা। নাসা এবং স্পেসএক্স এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইতিমধ্যেই সফলভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে নির্ধারিত দিনেই উড়াল দেবে নাসার নভোচারীরা। কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯ এ থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট এবং ক্রু ড্রাগন নভোচারীদের আইএসএসে নিয়ে যাবে। ডিবিটেক/বিএমটি